॥ শ্রী শ্রী নারায়ণায় নমঃ ॥
শুভ অন্নপ্রাশন
আদরের তৃষা
কন্যা — শ্রী গোবিন্দ যোশী ও শ্রীমতী রিমা পান্ডে
নিমন্ত্রণ পত্র
ॐ শ্রী শ্রী নারায়ণায় নমঃ
সবিনয় নিবেদন,
মহাশয় / মহাশয়া, অত্যন্ত শুভ সমাচার এই যে আগামী ৬ই শ্রাবণ ১৪৩৩ সাল (ইং ২৩-০৭-২০২৬) বৃহস্পতিবার আমার পুত্র শ্রীমান গোবিন্দ যোশী ও পুত্রবধূ শ্রীমতী রিমা পান্ডে-র কন্যা তৃষা দিদিমণির শুভ অন্নপ্রাশন অনুষ্ঠিত হইবে।
অতএব আপনি / আপনারা উক্ত দিবসে মদীয় দেবগ্রাম বাসভবনে উপস্থিত থাকিয়া শুভ কার্যাদি সুসম্পন্ন করিয়া ও প্রীতিভোজে যোগদান করিয়া বাধিত করিবেন।
পত্রের দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়।
নিবেদন ইতি —
বিনীতা — শ্রীমতী বাবলী দেব্যা
অনুষ্ঠান সূচি
শুভ অন্নপ্রাশন ও প্রীতিভোজ
তারিখ
৬ই শ্রাবণ ১৪৩৩
২৩-০৭-২০২৬ (বৃহস্পতিবার)
সময়
দুপুর ২টা থেকে
প্রীতিভোজ সন্ধ্যায়
স্থল
নিজ বাসভবন
দেবগ্রাম
আপ্যায়নে — সমস্ত যোশী ও ভার্গব ব্রাহ্মণ পরিবার
তৃষার বায়না
আমি এখন বড়ই ছোট,
শিখিনি যে চলতে।
গুরুজনদের পাঠাচ্ছি তাই,
তোমাদের বলতে।
শুধু শুধু দুধ খেতে
ইচ্ছে তো আর হয় না।
তাই আমি ঠিক করে,
ভাত খাবার বায়না।
— ইতি, তৃষা